রান্নাঘরে গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড প্রতিরোধে করণীয়

8e388354 5cb0 4348 9f34 f2506b2719bd

রান্নাঘরে জমে থাকা LPG বা প্রাকৃতিক গ্যাস সামান্য আগুনের সংস্পর্শেও ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে। একটু সচেতনতাই পারে বড় দুর্ঘটনা থেকে পরিবারকে রক্ষা করতে

১. নিয়মিত গ্যাসের সংযোগ পরীক্ষা করুন:গ্যাসের পাইপ, রেগুলেটর, চুলা ও সংযোগে লিকেজ আছে কি না পরীক্ষা করুন। ক্ষতিগ্রস্ত পাইপ দ্রুত পরিবর্তন করুন। আগুন দিয়ে কখনো লিকেজ পরীক্ষা করবেন না।

২. রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করুন: রান্নাঘরের জানালা ও ভেন্টিলেশন খোলা রাখুন। গ্যাসের গন্ধ পেলে কোনোভাবেই আগুন জ্বালাবেন না।

8e388354 5cb0 4348 9f34 f2506b2719bd

৩. ব্যবহারের পর গ্যাস বন্ধ করুন: চুলার নব বন্ধ করার পাশাপাশি LPG সিলিন্ডারের রেগুলেটরও বন্ধ রাখুন। দীর্ঘ সময় বাইরে থাকলে গ্যাসের মূল সরবরাহ বন্ধ রাখুন।

৪. গ্যাসের গন্ধ পেলে সুইচ বা আগুন ব্যবহার করবেন না: দিয়াশলাই, লাইটার, সিগারেট জ্বালাবেন না। বৈদ্যুতিক সুইচ, এক্সহস্ট ফ্যান বা অন্য কোনো বৈদ্যুতিক ড়যন্ত্র চালু বা বন্ধ করবেন না। নিরাপদে সম্ভব হলে গ্যাসের সরবরাহ বন্ধ করে দরজা-জানালা হাতে খুলুন এবং সবাইকে বাইরে নিয়ে যান।

৫. গ্যাস সিলিন্ডার নিরাপদে রাখুন

সিলিন্ডার সোজা করে, তাপ ও আগুনের উৎস থেকে দূরে এবং পর্যাপ্ত বায়ু চলাচল হয় এমন স্থানে রাখুন। বন্ধ, নিচু বা বায়ু চলাচলহীন স্থানে LPG জমে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।

গ্যাস লিকেজ হলে জরুরি করণীয়

* কোনো বৈদ্যুতিক সুইচ বা বৈদ্যুতিক যন্ত্র স্পর্শ করবেন না।

* আগুন জ্বালাবেন না এবং গ্যাসের উৎস খুঁজতে গিয়ে ঝুঁকি নেবেন না।

* সবাইকে দ্রুত বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নিন।

* বাইরে গিয়ে ফায়ার সার্ভিসে ১০২ নম্বরে অথবা স্থানীয় জরুরি সেবায় যোগাযোগ করুন।

* গ্যাস সরবরাহকারী বা প্রশিক্ষিত টেকনিশিয়ানের অনুমতি ছাড়া পুনরায় গ্যাস ব্যবহার করবেন না।

মনে রাখুন: গ্যাসের গন্ধ পাওয়া মানেই বিপদের সংকেত। আগুন জ্বালিয়ে পরীক্ষা নয়—নিরাপদে বেরিয়ে আসুন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

উপরে ফিরে যান